গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারের সাংবাদিকদের সাথে মতবিনিময় ‎

Date:

spot_img

আবু রায়হান

‎গাজীপুর সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

‎ গাজীপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি নগর উন্নয়নের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
‎প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।

‎তিনি “ক্লিন এবং গ্রিন সিটি” কর্মসূচির আওতায় নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,  মশক নিধন, সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।

‎তিনি আরও জানান, নগরবাসীর নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য মাদক, চুরি-ছিনতাই নির্মূল কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।

‎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
‎নবনিযুক্ত প্রশাসক প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ এবং শিশুদের  আনন্দ বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান।
‎তিনি বলেন, “শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলা ও আনন্দ বিনোদনের বিকল্প নেই। তাই পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে ১টি করে খেলার মাঠ তৈরী করা হবে হবে।

‎মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নগর উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসক এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, গণমাধ্যমের সহযোগিতায় একটি আধুনিক ও উন্নত গাজীপুর গড়ে তোলা সম্ভব।
‎সভা শেষে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও মাদকমুক্ত গাজীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...