বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

Date:

spot_img

আলী আহসান রবি :

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর 10(5) অনুযায়ী জনাব মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য নম্বর- ৫৩,০০,০০০০.৩১১.১১.০১৬.১৭-১০৭ তারিখ: ১২ ফাল্গুন ১৪৩২ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

জনাব মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগষ্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুর এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ নম্বর-৫৩,০০,০০০০,৩১১.১১.০১৬,১৭-১০৬
তারিখ: ১২ ফাল্গুন ১৪৩২ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রজ্ঞাপন দ্বারা বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে আলাদা প্রজ্ঞাপন দ্বারা এ আদেশ জারি করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...