আস্থা লাইফ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

Date:

spot_img

সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন।

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠানটির সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...