১৪টি উপজেলায় ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু

Date:

spot_img

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ড ও একটি করে ইউনিয়নে এই কার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ফ্যামিলি কার্ড উদ্যোগের বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সরকারি সূত্র জানায়, সাধারণ মানুষের কাছে ত্রাণ ও সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতেই এই বিশেষ কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি ফ্যামিলি কার্ডে একটি পরিবারের গড়ে পাঁচজন সদস্যকে বিবেচনা করা হবে। তবে কোনো পরিবার যদি একান্নবর্তী হয় এবং সদস্য সংখ্যা বেশি থাকে, তবে প্রতি পাঁচজন সদস্যের জন্য পৃথক একটি করে কার্ডের ব্যবস্থা রাখা হবে। এর ফলে বড় পরিবারগুলোও তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হবে না।

সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নিয়ম নির্ধারণ করেছে সরকার। নিয়মানুযায়ী, একই ব্যক্তি একাধিক সরকারি ভাতা ভোগ করতে পারবেন না। তবে পরিবারের একজন সদস্য কোনো ভাতা পেলেও, ওই পরিবারের অন্য সদস্যরা ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...