‎রংপুরে সবজির বাজারে স্বস্তি, কমেছে মুরগির দাম

Date:

spot_img


‎রংপুর প্রতিনিধি

‎রংপুরে সপ্তাহের ব্যবধানে নগরীর কাঁচাবাজারে স্বস্তির আভাস মিলেছে। লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ ও পেঁয়াজসহ অধিকাংশ সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে ব্রয়লার ও সোনালী মুরগির দরপতন হয়েছে। তবে দেশি রসুনের দাম বেড়ে নতুন করে চাপ তৈরি করেছে। ডিম, গরু-খাসির মাংস, চাল ও অধিকাংশ মাছের দাম আগের সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর সিটি বাজার, মুলাটোল, আমতলা, কেরানীপাড়া, লালবাগ ও ধাপ এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। খুচরা বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। লেবুর হালি ৫০-৬০ টাকা থেকে নেমে এসেছে ৩০-৪০ টাকায়। চিকন বেগুন ৬০-৭০ টাকা থেকে কমে ৪৫-৫০ টাকা এবং গোল বেগুন ৭০-৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১২০-১৪০ টাকা থেকে কমে ১০০-১২০ টাকায় নেমেছে। পেঁয়াজের বাজারেও বড় স্বস্তি—৫৫-৬০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো ৩৫-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা এবং বাঁধাকপি (পিস) ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চালকুমড়া (আকারভেদে) ৫০-৬০ টাকা, কাঁচকলার হালি ২৫-৩০ টাকা, দুধকুষি ৫০-৬০ টাকা, শিম ৩০-৩৫ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, করলা ১৩০-১৪০ টাকা এবং লাউ ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



‎তবে ধনেপাতা ৩০-৪০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকায় উঠেছে। সব ধরনের শাকের আঁটি ১০-১৫ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে। মসলা জাতীয় পণ্যের মধ্যে দেশি আদা ১৪০-১৫০ টাকায় স্থিতিশীল থাকলেও দেশি রসুন ১৪০-১৫০ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকৃত রসুন ২২০-২৪০ টাকায় অপরিবর্তিত রয়েছে। কার্ডিনাল আলু ১৫-২০ টাকা, সাদা আলু ২৫-৩০ টাকা, বগুড়ার লাল পাকড়ি ২০-২৫ টাকা, শিল আলু ৩০-৩৫ টাকা এবং ঝাউ আলু ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের মতোই রয়েছে। নতুন আলুর সরবরাহ বাড়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সিটি বাজারের সবজি বিক্রেতা মিলন বলেন, “রমজানের শুরুর তুলনায় এখন বাজার অনেকটা স্বস্তিতে। শসা, লেবু, বেগুন ও পেঁয়াজের সরবরাহ ভালো। তবে ক্রেতা উপস্থিতি আগের চেয়ে কিছুটা কম। পেঁয়াজ বিক্রেতা সামসুল আলম জানান, “বর্তমানে বাজারে পেঁয়াজের আমদানি প্রচুর। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। কোনো ঘাটতি নেই। মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ১০-২০ টাকা কমে ১৭০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি সোনালী ৩০০-৩২০ টাকা থেকে কমে ২৯০-৩০০ টাকা এবং পাকিস্তানি হাইব্রিড ২০ টাকা কমে ২৮০ টাকায় নেমেছে। তবে দেশি মুরগির দাম বেড়ে ৫৮০-৬২০ টাকা কেজি হয়েছে।

সাতমাতা বাজারের মুরগি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, রোজার শুরুতে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছিল। এখন চাহিদা কিছুটা কমেছে, তাই দামও কমেছে। গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজিতে স্থিতিশীল রয়েছে। পোলট্রি ডিমের হালি ৩৪-৩৫ টাকায় অপরিবর্তিত। এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন ১৯০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডাল (চিকন) ১৭০-১৮০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৫০-১৬০ টাকা, বুটের ডাল ১১০-১২০ টাকা। খোলা চিনি ১০০-১০৫ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা, প্যাকেট আটা ৫৫ টাকা, খোলা আটা ৪৫-৫০ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই—স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৫-৬০ টাকা, বিআর২৮ ৬৫-৭০ টাকা, বিআর২৯ ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৭০-৭৫ টাকা, মিনিকেট ও নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

‎মাছের বাজারে রুই ৩০০-৩৮০ টাকা, টেংরা ৪০০-৫৬০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প ২৫০-২৬০ টাকা, মিনারকার্প ২৪০-২৮০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৫০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০ টাকা, কাতলা ৩০০-৫০০ টাকা, বাটা ১৮০-২৪০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা এবং সিলভার কার্প ১৮০-২৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে পরিবহন ব্যয়, আমদানি পরিস্থিতি বা হঠাৎ চাহিদা বৃদ্ধি পেলে দামে আবারও প্রভাব পড়তে পারে। সার্বিকভাবে বলা যায়, সপ্তাহের ব্যবধানে রংপুরের বাজারে স্বস্তির বার্তা মিললেও রসুন ও কিছু মসলাজাত পণ্যের দাম বৃদ্ধি ক্রেতাদের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...