চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার

Date:

spot_img

মাহিদুল ইসলাম ফরহাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল । আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই ফুড ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। পরে জেলা আমীর মাওলানা আবু গিফারী দোয়া পরিচালনা করেন। ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...