একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন 

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন ভাষা শহীদরা। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়। একুশের চেতনা আজও গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিকে প্রেরণা জোগায়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো.মেনহাজুল আলম, সিভিল সার্জন, সরকারি হরগঙ্গা কলেজ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা পরিষদ, মুন্সীগঞ্জ পৌরসভা,জেলা ফায়ার সার্ভিস,সরকারি মহিলা কলেজ,উপজেলা প্রশাসন,জেলা সমাজসেবা অধিদপ্তর,মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল শোকের আবহ ও শ্রদ্ধার নিস্তব্ধতা। শ্রদ্ধার শেষে শহীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করছে।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...