টঙ্গীবাড়ীতে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

spot_img

অনিক শেখ,  টঙ্গীবাড়ী প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব মিয়ার বাড়িতে বিভিন্ন গ্রামের কয়েকশতাধিক অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দিন ব্যাপি
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি বেসন ও ১ প্যাকেট খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব মিয়া, আবু জ্বার গিফারী জুয়েল, মোঃ জাফর ইকবাল ও মোঃ হাবিবুর রহমান শাহীনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বালিগাঁও ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও ২০০০-এর অধিক রোজাদারদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।

এ সময় সেখানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...