
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতী নিজ গ্রামে মরহুম আশাদ সরকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় এলাকার অসহায় ও নিম্নআয়ের ৩৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মরহুম আশাদ সরকারের নাতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার দিদার আলম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সচেতন নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার দিদার আলম বলেন, “রমজান মাস সহমর্মিতা ও মানবতার মাস। আমার দাদার স্মৃতিকে ধারণ করে আমরা প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কেউ না খেয়ে থাকবে না—এই বিশ্বাস থেকেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা ।





