প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক

Date:

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠকের মধ্য দিয়ে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বৈঠকে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সরকারের নীতি অগ্রাধিকার, তাৎক্ষণিক কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক দিকনির্দেশনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের ফল ঘোষণা হলে রাষ্ট্রপতির আমন্ত্রণে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সরকারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...