কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

Date:

spot_img

মোঃ রহমত উল্লাহ সাথী, খাঁন জাহান আলী থানা প্রতিনিধি :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (টার্ম ২০২৬-২০২৭) নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ এরশাদ আলী এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে কর্মচারী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ এরশাদ আলী ও মোঃ ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম হোসেন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...