‎টাঙ্গাইলের মধুপুরের কৃতী সন্তান ডা.জাকারিয়া মাসুদ বাপপী

Date:

spot_img

সাইফুল ইসলাম

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মেধাবী মুখ ডা. জাকারিয়া মাসুদ বাপ্পি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করলেন। তিনি মধুপুর উপজেলাধীন শোলাকুড়ী ইউনিয়নের মো: একিন আলী মন্ডলের জ্যেষ্ঠ সন্তান।

‎বড়ইকুড়ী প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের হাতেখড়ি হয়। শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে তিনি মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১২ সালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে তিনি সফলতার সাথে এইচএসসি শেষ করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে ২০১৪ সালে তিনি  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এ ভর্তি হোন এবং ২০২০ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস সম্পন্ন করেন। ২০২২ সালে তিনি প্রথম পদক্ষেপেই সার্জারিতে এফসিপিএস পার্ট ১ পাস করেন। ঐ বছরই এমএস রেসিডেন্সি প্রোগ্রামে প্লাস্টিক সার্জারিতে প্রথম স্থান অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন।  ৪৮ তম বিসিএস পরীক্ষায় যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়ে তিনি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

‎সম্প্রতি তিনি তার নিজ উপজেলা ‘মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল’ এ মেডিকেল অফিসার হিসেবে পদায়িত হয়েছেন। তার এ সাফল্যে মধুপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। সরকারি স্বাস্থ্যসেবা সাধারণ  মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও মধুপুরের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন এই কামনা করছি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...