বিদেশে পাঠানো নামে প্রতারণার অভিযোগ

Date:

spot_img

আন্তর্জাতিক রিপোর্টার, মো: সেলিম রানা (সৌদি) :

ময়মনসিংহের শেরপুরের খুনুয়া নতুন পাড়া এলাকার এক যুবককে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত সুবিধা না দিয়ে তাকে বিদেশে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ আকাশ জানান, স্থানীয় দালাল সোহেল রানা এবং তার ফুফু মনিষা বিদেশে পাঠানোর নামে তার কাছ থেকে অর্থ নেন। ঢাকা মহাখালী সৈনিক ক্লাবের সামনে তাদের অফিস। তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী কোম্পানি ভিসা, থাকা-খাওয়া, মাসিক ১৫০০ রিয়াল বেতন এবং দৈনিক ৮ ঘণ্টা ডিউটির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এসবের কোনোটি পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে সৌদি আরব এ অবস্থানরত আকাশ জানান, তাকে বিভিন্ন জায়গায় কাজ পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। তার দাবি, একই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন আরও বহু প্রবাসী শ্রমিক, যারা দালাল ও চক্রের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন।
ভুক্তভোগীর বাড়ি শেরপুর জেলা এর খুনুয়া নতুন পাড়ায়। তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় প্রবাসীদের সংগঠন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সংগঠনটির সদস্য হিসেবে আকাশ সৌদি প্রশাসন এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন।
তিনি বিশেষভাবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের, ক্ষতিপূরণ আদায় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে যাওয়া আরও অনেক মানুষ এই প্রতারণার শিকার হতে পারে। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তিনি ও তার পরিবার।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...