শপথ নিলেন নতুন মন্ত্রীরা

Date:

spot_img

নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

এর আগে একই দিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ নেন। এরপর পর্যায়ক্রমে ১১ দলীয় জোট, স্বতন্ত্র এবং অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতের নেতারা। তবে এই শপথের আগে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এবং বিএনপির ইশরাক হোসেনকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়, যা উপস্থিতদের মধ্যে কিছুটা আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এতে করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শপথ নিয়েও কিছুটা অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তার ভাষায়, জাতীয় সংসদে বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত হলে তখন এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যাবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...