
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়নের নয়াগাও গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিরাজ হোসেনের নিজস্ব অর্থায়নে প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মিরাজ হোসেন এর নয়াগাও বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
এ সময় প্রতিটি পরিবারের জন্য সয়াবিন তেল, চিনি,ছোলা,ডাল,চিড়া,মুড়ি,খেজুর সহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মিরাজ হোসেন।
তিনি বলেন, “রমজান মাস আত্মসংযম ও মানবসেবার শিক্ষা দেয়। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”
এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এমন কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন বালিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দুলাল,বালিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মিয়া, সাবেক সভাপতি আব্দুর রহমান খান, বালিগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুখ খান সহ আরো অনেকে।





