এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের: তারেক রহমান

Date:

spot_img

এম হোসাইন আহমেদ

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। তিনি এ ফলকে বাংলাদেশের এবং গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি জানান, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার এবং ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষায়, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হবে। তিনি আরও বলেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত ৩১ দফা এবং দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে ‘জুলাই সনদে’ দেওয়া নোট অব ডিসেন্টসহ সংস্কার প্রক্রিয়ায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানান তিনি।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব দলকে অভিনন্দন। পথ ও মত ভিন্ন হতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাই এক। তিনি বলেন, জাতীয় ঐক্য শক্তি। বিভাজন দুর্বলতা। সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি শত উসকানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দলমত বা ধর্ম নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও হতাহত হয়েছেন, জাতি তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, আনন্দঘন সময়ে তাঁর অনুপস্থিতি দলকে ভারাক্রান্ত করেছে।

শেষে তিনি বলেন, এখন দেশ গড়ার পালা। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্যও উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...