ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতলেন যে ৭ নারী প্রার্থী

Date:

spot_img

আলী আহসান রবি :

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন:
> মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা।

> ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

> সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা।

> ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ।

> ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল।

> নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল।

> ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া।
এদিকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...