হরিণাকুণ্ডু উপজেলার ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

Date:

spot_img

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় পৌঁছে গেছে জাতীয় সংসদ নির্বাচনের, নির্বাচনী সরঞ্জামাদী। উপজেলার পরিষদ চত্বর নির্বাচন অফিস থেকে বুধবার ১১ ফেব্রুয়ারী সকাল থেকেই চলে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপারসহ নানা উপকরণ সমূহ বুঝে দেওয়া হয়।
তারমধ্য ব্যালট পেপার, ভোটবাক্স, অমোচনীয় কালি, ভোট প্রদানের সীল ও অন্যান্য সামগ্রী কঠোর নিরাপত্তা চাঁদর বেষ্টনীর ভেতর দিয়ে পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়।হরিণাকুণ্ডু উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১,৭৩,৯৫৮ জন, তার মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের, কেন্দ্র আছে ৬৫টি। জেনে রাখা ভালো ঝিনাইদহ সদর -হরিণাকুন্ডু উপজেলা নিয়ে ২ আসন। এখানে মোট ৪ টি সংসদীয় আসন রয়েছে।
উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা। এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। সম্পূর্ণ নিরাপত্তার চাঁদর বেষ্টনীর মধ্যে ভোটকেন্দ্রগুলো আছে। সুষ্ঠুভাবেই সকল সারঞ্জামাদী পৌঁছে গেছে ভোট কেন্দ্রে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...