বাচসাস নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
98
‎
‎ ‎

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচিতি সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আসন্ন নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ থেকে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিষদের অন্য প্রার্থীরা হলেন—সহসভাপতি পদে রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম, সহসাধারণ সম্পাদক পদে আবু হুরায়রা মুরাদ, অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে রাশেদ আনিস এবং সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত স্বর্ণা।

এ ছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুর রহমান লিটন এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী সদস্য পদে লড়ছেন রাজু আলীম, সালাম মাহমুদ, সফিকুল আলম মিলন, রুহুল সাখাওয়াত, হাফিজ রহমান, শাকিল হোসেন, মাজহার বাবু, সুকন্যা আমীর ও অরণ্য শোয়েব।

প্রসঙ্গত, আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাচসাসের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here