নাচোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

Date:

spot_img

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় নাচোল রেলস্টেশন মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক জনাব আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোসাদ্দেকুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দুরুল হোদা।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নূর কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ। সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক খেলা পরিচালনা কমিটি সভাপতি, নাচোল পৌর যুবদলের মো. নূহু আলম।

টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন মো. বকুল ও মো. আলী হোসেন (নাদিম)।
আয়োজনে: খালেদা জিয়া স্মৃতি সংসদ, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

খুলনা ব্যুরো খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির...

আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ১৩ টি উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ...

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা...

বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি

স্টাফ রিপোর্টার যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭...