
কেন্দুয়া প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও আজীবন দাতা সদস্য হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এর আগে, সাধারণ সভায় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হাই সেলিমকে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এসময় প্রেসক্লাব উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) গোলাম মোস্তফা, এসিল্যাণ্ড নাঈম উল ইসলাম চৌধুরী, ওসি তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সম্পাদক আব্দুস সাত্তার,সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, হারেস উদ্দিন ফকির, পৌর বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





