ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ এসি স্লিপার বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, জরিমানা ১লক্ষ ৫৫ হাজার টাকা

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে অননুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচলের দায়ে ৯টি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ৫টি বাসের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা ও ১৫ অক্টোবর ৪টি এসি স্লিপার কোচের বিরুদ্ধে ৬০ টাকার জরিমানা করা হয়।

অভিযানে এভারগ্রীন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রীন লাইন পরিবহনের একটি করে মোট পাঁচটি এসি স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিআরটিএ কর্তৃক অনুমোদিত আকার ও নকশা পরিবর্তন করে চলাচলের দায়ে এসব বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোনের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহাম্মদ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।

এর আগে, গত ১৫ অক্টোবরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই ধরনের অভিযান চালানো হয়। ওই অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের একটি করে মোট চারটি এসি স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৬০ হাজার টাকা প্রসিকিউশন দেওয়া হয়েছিল।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মবহির্ভূত ও অনুমোদনহীন এসি স্লিপার কোচের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

২২ দিনের অপেক্ষা শেষে সাগরে যাওয়ার আগেই প্রাণ গেল জেলের

পাথরঘাটা প্রতিনিধি বরগুনার পাথরঘাটায় পাম্পের সাহায্যে ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের দুবলার চরে ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে...

সঙ্গীতশিল্পী জামাল উদ্দিন নাছিরের মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা ব্যুরো প্রধান বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কেন্দ্রীয় জাসাসের যুগ্ম...

লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় চলতি মৌসুমে আগাম জাতের...