তাহসিফ সৌরির মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি দাবি জামায়াতের

Date:

spot_img

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি করে এর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে আমি নিহত তাহসিফ সৌরির রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, একজন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার লাশ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

তিনি আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমান বাহিনীর মতো একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধীদলের নেতৃবৃন্দের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সৌরির নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

২২ দিনের অপেক্ষা শেষে সাগরে যাওয়ার আগেই প্রাণ গেল জেলের

পাথরঘাটা প্রতিনিধি বরগুনার পাথরঘাটায় পাম্পের সাহায্যে ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের দুবলার চরে ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে...

সঙ্গীতশিল্পী জামাল উদ্দিন নাছিরের মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা ব্যুরো প্রধান বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কেন্দ্রীয় জাসাসের যুগ্ম...

লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় চলতি মৌসুমে আগাম জাতের...