লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, প্রভাষক মারুফ সামদানি, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু প্রমুখ।

সভায় উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

খুলনা ব্যুরো খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির...

আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ১৩ টি উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ...

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা...

বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি

স্টাফ রিপোর্টার যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭...