শার্শায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান ইউএনওর

Date:

spot_img

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার

যশোরের শার্শা উপজেলায় ‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, কোভিড-১৯ মহামারির সময় হাত ধোয়ার গুরুত্ব ব্যাপকভাবে উপলব্ধি করা গেলেও এখনো অনেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার বিষয়ে সচেতন নন। অনেকে তাড়াহুড়ো করে মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ড হাত ধুয়ে নেন, আবার কেউ কেউ হাত ধোয়ার বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, বাইরে থেকে এসে হাত না ধুয়ে খাবার খাওয়া কিংবা শিশুদের কোলে নেওয়ার মাধ্যমে ক্ষতিকর জীবাণু ছড়িয়ে পড়তে পারে। সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকতে খাবার গ্রহণ ও দৈনন্দিন বিভিন্ন কাজের আগে-পরে সঠিকভাবে হাত পরিষ্কার করা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

হাত ধোয়ার সঠিক নিয়ম তুলে ধরে ইউএনও বলেন, সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক, বুড়ো আঙুলের চারপাশ এবং নখের নিচসহ হাতের প্রতিটি অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ঘষে ধুতে হবে।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো এবং তাদের মাধ্যমে পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

খুলনা ব্যুরো খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির...

আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ১৩ টি উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ...

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা...

বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি

স্টাফ রিপোর্টার যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭...