
খুলনা ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে খুলনা মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুর রহমান ডিনো, আব্দুস সালাম, মেহেদী হাসান সোহাগ, আবু সাঈদ শেখ, ডা. আ. হালিম মোড়ল, আলমগীর হোসেন রাজা, আব্দুল্লাহেল কাফি সখা, জাবির আলী ও শফিকুল ইসলাম শাহীনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হাসান আহম্মেদ মোল্লা, আবু তৈয়্যব মুন্সি, মিজানুর রহমান মিল্টন, শামীমুজ্জামান, রফিকুল ইসলাম মতি, ইয়াসমিন আরাফাত রুমি, মো. রাজু আহমেদ ও ইমাম হোসেন সুমনসহ অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক জীবন, সাংগঠনিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও ত্যাগের মধ্যেও তিনি বিএনপির প্রতি অবিচল থেকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা নাজমুল হুদা চৌধুরী সাগর ব্যক্তিগত জীবনে সদালাপী, বিনয়ী ও সাধারণ একজন মানুষ। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও আন্তরিকতার কারণে তিনি সবার কাছে প্রিয়।
এ সময় বক্তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানান।
অনুষ্ঠান শেষে নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং খুলনাসহ দেশব্যাপী বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিশ্ব মিশন ইসলাম দাখিল মাদ্রাসার সুপার এমডি ইমামুল হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।





