রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের ছোবলে অন্তঃসত্ত্বার মৃত্যু

Date:

spot_img

রাজশাহীর চারঘাটে রান্নাঘরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে সাগরী বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার শলুয়া ইউপির বালুদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাগরী বেগম ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মৃতের ভাতিজা সজীব ইসলাম জানান, সকাল ৯টার দিকে ফুপু (সাগরী বেগম) রান্নাঘর পরিষ্কার করছিলেন। এসময় আচমকা একটি বিষধর সাপ এসে তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফুপুকে মৃত ঘোষণা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...