লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের “মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্সের উদ্ধোধন

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ”কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও লোহাগড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে
“বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্সের উদ্ধোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।

নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে “বুনিয়াদি প্রশিক্ষণ” উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়,
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্সের কোর্স পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, কোর্স সমন্বয়ক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণে লোহাগড়া উপজেলার বিভি ইউনিয়নের সর্বমোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

এছাড়াও লোহাগড়া পল্লী সঞ্চয় ব্যাংকের সমিতির ১৫ জন সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সদস্যদের হাতে চেক তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়, জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাথাপক সম্বিত কুমার বিশ্বাসসহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম লোহাগড়া থানার ও পৌর সভা কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সমস্যা সমাধানের পরামর্শ দেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

নড়াইলের লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় র‍্যালী ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ...

নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া মাহফিল

খুলনা ব্যুরো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি...

প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা ও ৩টি মোবাইল ফোন জব্দ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি...

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও উল্লাস উদযাপন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি...