রংপুরে  সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিকী অনশন

Date:

spot_img

আব্দুল্লাহ আল আমিন:

রংপুরে  সরকারি কর্মচারীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন ১: ৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়নের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে খালি প্লেট হাতে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা’র নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার  রংপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে  অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা দ্রুত তাদের দাবি পুরণের আহ্বান জানিয়ে শ্লোগান দেন এবং বক্তব্য রাখেন।

বক্তাগণ তাদের দাবি পুরণ করা না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কাজে সহযোগিতা করবেন না বলে হুমকী প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন, সংগঠনের রংপুর বিভাগীয়  জেলা শাখার মুখ্য সমন্বয়ক মাসুদ পারভেজ, রংপুর কালেক্টর চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক তুহিন মিয়া, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...