খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

Date:

spot_img

খুলনা ব্যুরো প্রধান

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রবর্তিত উপজেলা ব্যবস্থা ও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে খুলনায় ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় পার্টি, খুলনা জেলা শাখা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর ডাকবাংলা এলাকায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান।

জাতীয় পার্টির নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি ও তাঁর প্রবর্তিত উপজেলা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফরহাদ আহমেদ, ডাঃ আবুল কাশেম, দাকোপ উপজেলার সভাপতি মোঃ মামুন রেজা।

খুলনা জেলা জাতীয় পার্টি সভাপতি জনাব শফিকুল ইসলাম মধু এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব হাদিউজ্জামান, খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফরহাদ আহমেদ, ডাঃ আবুল কাশেম, দাকোপ উপজেলার সভাপতি মোঃ মামুন রেজা।

উল্লেখ্য, উপজেলা ব্যবস্থা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করা হয়, যা দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা মহানগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক...

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনা ব্যুরো প্রধান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি...

জার্মানিতে ডুসেলডর্ফে শারদীয় দুর্গোৎসবে বাঙালির মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসের মাটিতে দেশের উৎসব, সংস্কৃতি আর শেকড়ের...

নীতিমালা না মেনে বিএডিসিতে প্রকল্প পরিচালক নিয়োগ : প্রকল্প পরিচালক খলিলে নিয়ন্ত্রণ টেন্ডার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক নীতিমালা না মেনে বিএডিসিতে প্রকল্প পরিচালক হিসেবে...