রেমিট্যান্স প্রবাহে ১৩.১ শতাংশ প্রবৃদ্ধি, ১০১০ কোটি ডলার ছাড়াল

Date:

spot_img

চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত ১৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে ১০.১০৮ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮.৯৩৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১.৫১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ১.৩৫১ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.২ শতাংশ।

এদিকে, গত ১৪ অক্টোবর এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১১ মিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...