পার্বত্য ১২ স্কুলে ই লার্নিং শুরু

Date:

spot_img

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে তিনি মতবিনিময় করেন।

তিনি বলেন, ইন্টারনেট সারা পৃথিবীতে পৌঁছালেও পার্বত্য এলাকায় না পৌঁছানো সরকারের ব্যর্থতা। এজন্য সরকার ক্ষমাপ্রার্থী। শুরুতে ১২টি স্কুলে কার্যক্রম চালু হলেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই লার্নিং চালুর লক্ষ্য আছে।

প্রধান উপদেষ্টা জানান, ইন্টারনেট থাকলে শিক্ষক সংকট কমবে। দূর থেকে দক্ষ শিক্ষক পড়াতে পারবেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবায়ও সুবিধা হবে। দুর্গম এলাকায় থাকলেও অনলাইনে চিকিৎসকের পরামর্শ ও সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের নাগরিকদের অন্য সবার মতো সমান অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...