সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

Date:

spot_img

খাদ্যপণ্যের দাম কমায় বিগত আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এখনও ৯ শতাংশের ওপরে রয়েছে। একই সময়ে মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার নিচে নেমে যাওয়ায় পরিবারগুলোর প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক, সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮ দশমিক ৩২ শতাংশ থেকে কমে আগস্টে ৮ দশমিক ২৬ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে আগস্টে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে। ফলে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির ব্যবধান বেড়ে দুই শতাংশীয় পয়েন্টের বেশি হয়েছে।

জিইডি জানিয়েছে, সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর ভেতরের বিভিন্ন উপাদানে ভিন্নমুখী প্রবণতা আড়ালে থেকে যাচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে মূল্যের ঊর্ধ্বমুখী চাপ এখনও বিদ্যমান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...