ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের সময় বাইরে বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি ভাষণের শুরু করতেই বিভিন্ন দেশের কূটনীতিক-প্রতিনিধিরা ওয়াকআউট করেন।
নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন। তবে, এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিনিধি দল দাঁড়িয়ে তালি দিয়ে তাকে স্বাগত জানায়।
একই সময় জাতিসংঘের সদর দপ্তরের কাছে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাদের মধ্যে অনেকে সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
তারা স্লোগান দেন, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, ইরানকে বাঁচতে দিন’। পুলিশ এদের মধ্য থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।





