যুদ্ধ-সংঘাত, এআই ঝুঁকি ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন

Date:

spot_img

বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাত, দ্রুত বিকশিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি এবং আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ—এসব গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন।

আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হবে এবারের অধিবেশন। এতে প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সরাসরি অংশ নেবেন বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার ওপর নানা চাপ ও চ্যালেঞ্জের সময়ে এবারের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। ফলে বিশ্বনেতাদের আলোচনায় যুদ্ধ, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও গুরুত্ব পেতে পারে।

অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য দেবেন। টানা দ্বিতীয়বারের মতো তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন।

তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবারের অধিবেশনে উপস্থিত থাকছেন না। ফলে তাঁর অনুপস্থিতির মধ্যেই বিশ্বের বিভিন্ন সংকট ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনায় বসবেন বিভিন্ন দেশের নেতারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...