ইসলামাবাদে বিক্ষোভের আশঙ্কা, কয়েকটি সরকারি স্কুল বন্ধ

Date:

spot_img

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে নিরাপত্তার স্বার্থে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ছুটির বিষয়টি জানিয়ে দেয়। জি-৭ সেক্টর ও সিতারা মার্কেট এলাকার কয়েকটি স্কুল ভবনে পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া এফ-৭/৩ সেক্টরের একটি সরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, সম্ভাব্য বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ প্রশাসন। প্রধান সড়কগুলোতে পরিখা খোঁড়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ রেড জোন পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরির জন্য খালি কন্টেইনারে মাটির বস্তা ভরার কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসলামাবাদে প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন পয়েন্টে ব্যাপক নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

এদিকে, জ্বালানি তেলের ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে পাকিস্তানের অন্যতম প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী (জেআই) ইসলামাবাদ অভিমুখে ‘ট্রেন মার্চ’ কর্মসূচি শুরু করেছে। দলটির রাজধানীমুখী লংমার্চকে ঘিরে ইসলামাবাদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...