জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

Date:

spot_img

মুখপাত্র ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করে ইসি।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে ইসি। এরপর ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

২৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপারসহ বিভিন্ন ধরনের সিলের গোপনীয়তা রক্ষা, ভোটদান পদ্ধতি, ভোটগণনা, ফলাফল একত্রীকরণ, সমভোট, একত্রিকরণের পর পুনঃসিল গালাকরণ, নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা ও বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন ইত্যাদি।

২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে ব্যালট পেপার মুরণের জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসকে মুদ্রণাদেশ প্রদান।

পরে ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে ইসির বিশেষ সভা, যাচাই বাছাই করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদাও।

এতে আরও বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনি ব্যয় নির্বাহে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।

ইসির এ দ্বিতীয় রোডম্যাপে আরও বলা হয়, নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে খুব তাড়াতাড়ি। রোডম্যাপে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...