র‍্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Date:

spot_img

আব্দুল্লাহ আল আমিনঃ
গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানাধীন নারায়ণপুর গ্রামস্থ বাকির মোড়ে অবস্থিত জনৈক সুলতান মিয়ার মুদির দোকানে অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-৭৪/১৫, দায়রা ৩২২৮/১৫ (চট্টগ্রাম), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১৯(১) এর ৯(খ) মাদক মামলায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গাইবান্ধা জেলা ও থানার নারায়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে শফিউল ইসলাম সুমন (৪২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...