হঠাৎ চড়া সবজির বাজার, সপ্তাহে কেজিতে বেড়েছে ২০–৪০ টাকা

Date:

spot_img

নিত্যপণ্যের বাড়তি দামের চাপের মধ্যেই রাজধানীর সবজির বাজারে হঠাৎ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। পাশাপাশি কাঁচামরিচ ও গোল বেগুনের দামও বেড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল প্রায় ২০০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শিমের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কাঁচামরিচের দামও বেড়েছে ৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

দাম বেড়েছে গোল বেগুনেরও। সাদা গোল বেগুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। তবে লম্বা বেগুনের দাম তুলনামূলক কম, প্রতি কেজি ১০০ টাকা। গত সপ্তাহে বিভিন্ন ধরনের বেগুন ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এ ছাড়া বাজারে প্রতি কেজি টমেটো ১২০, ধুন্দল ৮০, ফুলকপি ৮০ থেকে ৯০, দেশি বা হাইব্রিড শসা ৭০ থেকে ৮০, গাজর ১৪০, করলা ১০০, কাঁকরোল ৮০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০ এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আকারভেদে প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং এক হালি লেবু ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

বিক্রেতাদের দাবি, বর্ষা শেষ হওয়ার পরপরই প্রতিবছর সবজির বাজারে দামের কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। এ সময়ে উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়ায় বাজারে দাম বাড়ছে বলে জানান তারা।

তবে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে চাপের মুখে পড়ছেন ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম আগে থেকেই বেশি থাকায় সবজির দাম নতুন করে বাড়ায় পরিবারের দৈনন্দিন বাজার খরচ আরও বেড়ে যাচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...