যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

Date:

spot_img

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। জর্ডানে ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবরের মধ্যেই জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। মে মাসের শেষের পর এটিই ছিল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম। হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে তেলের দাম আরও বাড়তে পারে। গোল্ডম্যান স্যাকসের এক বিশ্লেষণে বলা হয়েছে, সংঘাত আরও ছড়িয়ে পড়লে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠতে পারে।

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুত হ্রাসের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের মূল্য পূর্বাভাসও বাড়িয়েছে।

ইআইএ জানিয়েছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। এ পূর্বাভাস তাদের আগের হিসাবের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে চলতি বছরে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

তবে ইআইএর এই পূর্বাভাস ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। অর্থাৎ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক তীব্র উত্তেজনা শুরুর আগেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও...

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে...

মুক্ত গণমাধ্যমই গণতন্ত্রের শক্তি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অতীতে...

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে...