ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

Date:

spot_img

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদিত তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

এর আগে, গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী গত ২১ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও...

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে...

মুক্ত গণমাধ্যমই গণতন্ত্রের শক্তি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অতীতে...

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে...