দেশের বাজারে আজ স্বর্ণের দাম কতো?

Date:

spot_img

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয় এবং সেদিন সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত নতুন কোনো দাম ঘোষণা না হওয়ায় এই দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত দামের সঙ্গে মজুরি যুক্ত হবে।

অন্যদিকে, বিশ্ববাজারেও স্বর্ণের দামে সাম্প্রতিক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম সামান্য বেড়েছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতি-সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বকশিগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কামালপুর মির্ধাপাড়া মোড়ে অভিযান চালিয়ে...

কয়রায় ডেঙ্গুর থাবা, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন

কয়রা (খুলনা) প্রতিনিধি খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত...

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কতো?

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম...

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...