কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Date:

spot_img

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল বেলা এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​র‍্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক লিয়াকত আলী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল,উপজেলা যুবদলের আহবায়ক মুকুল খান সদস্য সচিব মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিক ৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমেছে সোনার দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...

ফুলবাড়ি ব্যাটালিয়ন কর্তৃক নেশা জাতীয় ট্যাবলেট আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৪০,০০০/টাকা...

কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম...

গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫

​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী বাস...