গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫

Date:

spot_img

​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। ​আজ রবিবার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘ইরান পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪২১৭) এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

​দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জনাব মিজানুর রহমানের নেতৃত্বে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করেন।

​এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমেছে সোনার দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...

ফুলবাড়ি ব্যাটালিয়ন কর্তৃক নেশা জাতীয় ট্যাবলেট আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৪০,০০০/টাকা...

কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম...

গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫

​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী বাস...