অ্যাপস-ভিত্তিক নেটওয়ার্কে পর্যটন ও বিশ্বমানের ভ্রমণ সুবিধাসহ কর্মসংস্থানে কাজ করছে ‘অতিথি ডট কম’

Date:

spot_img

সাধারণ মানুষের ভ্রমণ ও বুকিং সুবিধা হাতের মুঠোয় এনে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে অতিথি ডট কম।

সর্বাধুনিক অ্যাপস-ভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে পর্যটন, বিশ্বমানের ভ্রমণ সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টির দূরদর্শী লক্ষ্য নিয়ে ‘অতিথি ডট কম’এর উদ্যোগে ‘অতিথি ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ) উপরোক্ত মন্তব্য করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

রাজধানীর হোটেল শেরাটন বলরুমে ৪ সেপ্টেম্বর (শুক্রবার)এ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে অতিথি ডট কম এক অনন্য মাইলফলক রচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যক্রম সম্প্রসারণ জাতীয় অর্থনীতিতে এক বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। যুগোপযোগী এই উদ্যোগ দেশের হাজার হাজার তরুণের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে, যা বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দক্ষ জনশক্তি গঠনেও রাখবে যুগান্তকারী ভূমিকা।

অতিথি ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিথি লিমিটেডের উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের (অব:), বাংলাদেশ পুলিশ-এর অতিরিক্ত আইজিপি (পিআরএল) ড. মোঃ আশরাফুর রহমান, অতিথি লিমিটেডের পরিচালক লায়ন মোঃ নূরনবী মৃধা, পরিচালক প্রশাসন লায়ন ডঃ মো সিরাজুল ইসলাম (অবঃ), পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল এস এস ফেরদৌস (অবঃ), অতিথি মিডিয়া এন্ড পাবলিকেসন্স এর পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া, অনুষ্ঠানের আহ্বায়ক ও প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম।

বক্তারা কর্পোরেট সেক্টরের সাথে এই খাতের মেলবন্ধন দেশের অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করবে বলে দৃঢ় প্রত্যয় জানান।উল্লেখ্য, দেশীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুণগত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি জাতীয় প্রবৃদ্ধির চাকা সচল রাখতে ‘অতিথি ডট কম’ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমেছে সোনার দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...

ফুলবাড়ি ব্যাটালিয়ন কর্তৃক নেশা জাতীয় ট্যাবলেট আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৪০,০০০/টাকা...

কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম...

গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫

​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী বাস...