ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার ও ফেসবুকে হুমকির অভিযোগে সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা প্রদান এবং পরবর্তীতে ফেসবুক লাইভে এসে পুলিশের নামে অপপ্রচার ও পুলিশ সার্জেন্টকে হুমকির অভিযোগে সাগর হালদার নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১২ জানুয়ারি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল জোনের দায়িত্বরত সার্জেন্ট মতিঝিল এলাকায় দায়িত্ব পালনকালে একটি গাড়িকে থামার সিগন্যাল দেন। গাড়িটি থামানোর পর চালকের আসনে থাকা গাড়ির মালিক সাগর হালদার দাবি করেন, তার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে এবং কাগজপত্র হালনাগাদ করার জন্য সে ব্যাংকে টাকা জমা দিয়েছে। সার্জেন্ট তাৎক্ষণিকভাবে অনলাইনে তথ্য যাচাই করে দেখতে পান যে, তার দাবিটি সঠিক নয়। গাড়িটির কাগজের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে এবং সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ তার কাছে পাওনার পরিমাণ ১ লক্ষ ২ হাজার পাঁচশত উনিশ টাকা।

সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রদান ও দীর্ঘদিনের বকেয়া থাকায় সার্জেন্ট সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রদান করেন। মামলা দেওয়ার পর সাগর হালদার উগ্র আচরণ শুরু করে। সে নিজেকে ‘হালদার গ্রুপ’-এর চেয়ারম্যান দাবি করে দম্ভোক্তি প্রকাশ করে এবং সাধারণ মানুষ জড়ো করে মব সৃষ্টি করে।

ঘটনা শেষে সাগর হালদার ফেসবুক লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের মিথ্যাচার করে এবং সার্জেন্টকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...