ইরানের সঙ্গে বাণিজ্য: ৪ ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Date:

spot_img

ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ভারতের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া কোম্পানিগুলো হলো—‘পোর্টিস পার্টনার এলএলপি’, ‘সদাশিব ওভারসিজ লিমিটেড’, ‘পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড’ এবং ‘প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এই চার কোম্পানি ইরান থেকে জ্বালানি তেল আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রয়ের পাশাপাশি ইরানকে তেল রপ্তানিতে সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের যেসব ব্যক্তি ও কোম্পানি ইরানের সামরিক বাহিনী এবং জ্বালানি খাতের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

এরই ধারাবাহিকতায় ভারতের ওই চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যথেষ্ট সুযোগ ও ছাড় দেওয়া হলেও দেশটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্প বলেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা, এত ছাড় দেয়নি। এটা তাদের জন্য দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি।”

তিনি আরও দাবি করেন, এই অভিযান এতটাই কঠোর হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এমন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে অভূতপূর্ব মাত্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ইরানের প্রতি মিত্রভাবাপন্ন দেশগুলোকেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অভিযান চলাকালে কোনো দেশ যদি তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে কোনো ধরনের সহযোগিতা দেয়, তাহলে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

ট্রাম্প আরও বলেন, তেল চোরাচালান, পণ্য বিনিময় ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানকে সহায়তা করার সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের অংশ হিসেবে ভারতের চার কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...