ক্রিভি রিহর শপিং সেন্টারে রুশ জোড়া ড্রোন হামলা, নিহত অন্তত ১৫

Date:

spot_img

মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের সবচেয়ে বড় একটি শপিং সেন্টারে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩০ জন, যাদের মধ্যে ২৩ জন শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি দুই দফায় চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজ শহরে দিনের বেলায় চালানো এ হামলাকে ‘একেবারে নির্মম ও জঘন্য’ বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় দফার হামলায় ঘটনাস্থলে থাকা জরুরি উদ্ধারকর্মীদেরও লক্ষ্যবস্তু করা হয়।

বিবিসি দ্বারা যাচাইকৃত এক চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায়, আগে থেকেই জ্বলতে থাকা শপিং সেন্টারে দ্বিতীয় একটি ড্রোন আঘাত হানছে। এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা শুক্রবার সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান।

তিনি বলেন, আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য ইউক্রেনের আরও চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

দিনের শুরুতে ক্রিভি রিহর মেয়র ওলেক্সান্দর ভিলকুল বলেন, রুশ ড্রোনগুলো ‘অত্যন্ত নিচু দিয়ে’ উড়ছিল। তিনি হামলাকারীদের ‘পশু’ বলে বর্ণনা করেন।

মেয়র জানান, কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তারা ফোনকলেও সাড়া দিচ্ছেন না। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মানসিক সহায়তা দিতে বিশেষভাবে প্রশিক্ষিত মনোবিজ্ঞানীদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রুশ হামলার শিকার হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ অঞ্চলে পৃথক রুশ হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে নিহত হয়েছেন আরও দুজন।

দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে একটি ট্যাক্সির কাছে ড্রোন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হওয়ার একদিন পরই ক্রিভি রিহতে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রাতভর শহরজুড়ে বহু আবাসিক ভবন ও গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার অভ্যন্তরে একটি তেল শোধনাগার ও একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...