
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত ২৪ জুলাই হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র: বাসস





