আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

spot_img

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে সরকারের ১৮০ দিনে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন হবে।

আল-কায়েদা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। তাই অনুমাননির্ভর কোনো প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না।

এদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুদের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...